ব্রেকিং নিউস
৪ নং নিকলী সদর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স উত্তোলন কার্যক্রম চলমান রয়েছে।
৪ নং নিকলী সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স উত্তোলন কার্যক্রম চলমান
আলহামদুলিল্লাহ, ৪ নং নিকলী সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স উত্তোলন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের রাজস্ব আদায় নিশ্চিত করে স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হচ্ছে।
এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে এস এম হোল্ডিং টেকনোলজি নামে একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে হোল্ডিং ট্যাক্স উত্তোলন কার্যক্রম পরিচালনা করছে, যা জনগণের কর প্রদানে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করছে এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৪ নং নিকলী সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এস এম হোল্ডিং টেকনোলজি-এর এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমরা তাদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করি এবং আশা করি, তাদের কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন আরো সমৃদ্ধ হবে।
